হাইকোর্ট মানহানির দুই মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছেন । আজ বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীম সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে ঢাকা ও নড়াইলের এই দুই মামলায় খালেদা জিয়াকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031