ট্রাকচাপায় আব্দুল জলিল (৫৫) নামে  স্থানীয় এক পথচারী নিহত হয়েছেন বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় ।

মঙ্গলবার সকালে মহাসড়কের চড়িয়া শিকার কবরস্থানের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল উল্লাপাড়া উপজেলার হার্টিকুমরুল ইউনিয়নের পাটধারী গ্রামের বাসিন্দা। তিনি ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহীন রেজা জানান, সকালে চড়িয়া শিকার কবরস্থান এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আব্দুল জলিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটিকুমরুল গোলচত্বরে বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930