জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব আগামী দিনে আর প্রতিবাদ নয়, এখন থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন । তিনি বলেন, আর কালো ব্যাজ ধারণ নয়, এখন থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের কালো ব্যাজধারণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, প্রশাসনকে ব্যবহার করে সরকার ক্ষমতা ধরে রাখলেও দেশে রাজনৈতিক সংকট রয়ে গেছে। কর্মসূচিতে গণফোরামের নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031