স্কুল শিক্ষক আহমদ উল্লাহ নিখোঁজের একদিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের। তিনি দাগনভূঞা উপজেলার মাতুভূঞা করিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।
পরিবার সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে স্কুলের উদ্দেশ্যে সোনাগাজীর চর মজলিশ পুর ইউনিয়নের চর লক্ষ্মীগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে বের হন আহমদ উল্লাহ (৪৫)। পরে বিকালে বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু হয়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও সন্ধান মিলেনি তার।
একপর্যায়ে বুধবার দুপুর ২টার দিকে স্ত্রী হোসনে আরা বেগম সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। রাত ৯ টার দিকে কুমিল্লার বুড়িচং থানায় লাশের সন্ধানের খবর আসে। নিহত আহমদ উল্লাহ ২ ছেলে ও ১ মেয়ের জনক।
