উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে উপজেলাভিত্তিক মাস্টার প্ল্যান তৈরি ও তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকায় বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরও বেশি শ্রম দিতে হবে। সুপেয় পানি, স্যানিটেশন, রাস্তার উন্নয়ন, জনস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করা হবে। জেলাভিত্তিক ধারণা নিয়ে মূল বাজেট করা হবে।

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।।

এর আগে সকাল সোয়া ১০টায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930