আদরের সন্তান প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরছেন । সেই সন্তানকে বিমানবন্দরে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা বাবা দুজনেই। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় মিরসরাইয়ের নিজামপুর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ওই বৃদ্ধ দম্পত্তিসহ ঘটনাস্থলে নিহত হয়েছেন তিনজন এবং আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন আবদুর রহমান (৭০) ও বিবি কুসুম বেগম (৬০)। তাদের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কমলপুর গ্রামে। নিহত চালকের পরিচয় জানা যায়নি।

মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল হোসেন জানান, সকালে মাইক্রোবাসটি মিরসরাই থেকে চট্টগ্রামে যাচ্ছিল। পথে মিরসরাইয়ের নিজামপুর এলাকায় একই দিকে আসা একটি কাভার্ড ভ্যান পেছন থেকে সজোরে ওই মাইক্রোবাসটিতে ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হয়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বিস্ফোরণের সময় মাইক্রোবাস থেকে লাফিয়ে পড়া রনি, রাশেদ, মালেক, হাসান এবং আবুল কালামকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলপুর গ্রামে শোকের মাতম চলছে।    

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930