দুইটি ম্যাচই ড্র হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মঙ্গলবার দিনের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ৬ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে অষ্টম অবস্থানে আছে মুক্তিযোদ্ধা। ৭ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে আছে রহমতগঞ্জ।

ম্যাচটিতে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল মুক্তিযোদ্ধা। ১৪তম ও ২০তম মিনিটে গোল করেন বাল্লো ফামৌসা। ২৪তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মুক্তিযোদ্ধার ইউসুকে কাতো। বিরতির পর ম্যাচে ফেরে রহমতগঞ্জ। ৫১তম মিনিটে গোল করেন সোহেল রানা। ৫৬তম মিনিটে গোল করেন চোমরিন রাখাইন।

অন্যদিকে, নোয়াখালীর শহীদ বুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজেএমসি ও বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ৬ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে বসুন্ধরা। ৭ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে ১১তম অবস্থানে আছে বিজেএমসি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930