মিষ্টি ও জুস নিয়ে চাচা শ্বশুরের বাড়িতে বেড়াতে যায় এক বন্ধুকে সঙ্গে করে আমিনুর রহমান (২৫)। সেখানে যাওয়ার আগেই তাঁরা ঘুমের ওষুধ গুঁড়ো করে মিশিয়ে দেয় মিষ্টি ও জুসের সঙ্গে। তা খেয়ে সবাই ঘুমিয়ে পড়লে ওই সুযোগে বন্ধুকে নিয়ে অষ্টম শ্রেণিপড়ুয়া শ্যালিকাকে ধর্ষণ করে লম্পট আমিনুর। এ ঘটনায় অভিযুক্ত আমিনুরকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে। মেয়েটির বাবা বাদী হয়ে বুধবার সকালে সখীপুর থানায় দুজনকে আসামি করে ধর্ষণের মামলা করেন। পুলিশ বিকেলেই প্রধান আসামি আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে। আমিনুরের বন্ধুকে গ্রেপ্তারের  চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মেয়েটি বর্তমানে টাঙ্গাইল  মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।   সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির বলেন,  মেয়েটির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। আমিনুরকে বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031