কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে । ২৫ সদস্যের কেন্দ্রীয় সংসদ ও ১৩ সদস্যের হল সংসদের জন্য ভিন্ন ভিন্ন প্যানেল ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়। নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘোষিত প্যানেলে ডাকসুতে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনিত হয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নুর। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন পরিষদের যুগ্ম আহবায়ক মো. রাশেদ খাঁনকে। সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন প্লাটফর্মের আরেক যুগ্ম আহবায়ক মো. ফারুক হোসেনকে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031