সড়ক দুর্ঘটনায় ফরিদুল ইসলাম (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডে ।

সোমবার সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদুল ইসলামের বাড়ি কক্সবাজারের চকরিয়ার রায়পুর এলাকায়। তার বাবার নাম মৃত নুর মোহাম্মদ। সে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরানিক সায়েন্স বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র ছিল।

প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, ফরিদুর ইসলাম সকালে ফজর নামাজ শেষ করে বায়তুল আমান জামে মসজিদ থেকে বের হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবীব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে এবং গাড়িটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930