আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে ৭ এপ্রিল দিন ধার্য করেছেন ঘুস চাওয়ার অভিযোগ এনে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার করা মামলার । আজ মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় পরবর্তী দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার।
গত ২৭ সেপ্টেম্বর ঘুস চাওয়ার অভিযোগ এনে সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। এ মামলার তদন্তে রয়েছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

মামলায় নাজমুল হুদা অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়। মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক এক কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চেয়েছিলেন এসকে সিনহা।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031