পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে বালাকোটে জঙ্গি ঘাঁটিতে ভারতে যে হামলার দাবি করেছে  তা প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি ভারত যে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির দাবি করেছে তাও প্রত্যাখ্যান করেন ইমরান খান। খবর জিও নিউজের।

ভারতীয় বিমান বাহিনী কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা অতিক্রমের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে হওয়া এ বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান, সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসি, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খানসহ উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর দেওয়া বিবৃতিতে এনএনসি বলছে, বালাকোটের কাছে সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলার যে দাবি ভারত করছে, তা কড়াভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে। একইসঙ্গে যে ক্ষয়ক্ষতির দাবি করছে তাও প্রত্যাখ্যান করা হচ্ছে।’

এনএসসি জানায়, ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা নিতেই দেশটির সরকার এ হামলা চালিয়েছে। এতে করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।

ভারতের হামলা চালানোর যে দাবি করেছে তার সত্যতা বিশ্বকে জানানোর জন্য হামলাস্থলটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়।  দেশ-বিদেশের সাংবাদিকদেরও সেখানে নিয়ে যাওয়া হয়েছে।

ভারতের এ আগ্রাসনের প্রতিক্রিয়া পাকিস্তান সময়মত দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইমরান খান। প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার ন্যাশনাল কমান্ড অথরিটি(এনসিএ)’র একটি বিশেষ বৈঠক ডেকেছেন। পাকিস্তানের সশস্ত্র বাহিনীসহ জাতীয় শক্তি ও জনগণকে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

বিবৃতিতে বলা হয়, সীমান্ত অঞ্চলে ভারতের দায়িত্বহীন আচরণের বিষয় বিশ্ব নেতৃত্বকে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান। সময় মতো ও কার্যকরীভাবে ভারতীয় বাহিনীর হামলা বিনা প্রাণহানিতে রুখে দেওয়ার জন্য পাকিস্তান বিমান বাহিনী(পিএএফ)-কে ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক সচিব ও জ্যেষ্ঠ কূটনীতিকদের নিয়ে জরুরি বৈঠক করেছেন।

বৈঠকে কোরেশি বলেছেন, পাকিস্তান শান্তি চাইলেও ভারত আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার ইমরান খানের সভাপতিত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে এসব জানানো হয় ।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930