তাদের আকাশসীমা লঙ্ঘনকারী একটি পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে ভারত দাবি করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার ভারতীয় বিমান বাহিনীর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। এক টুইটার বার্তায় তিনি বলেন,  পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ভারতের বিমান বাহিনী। বিধ্বস্ত হওয়ার পর বিমানটি পাকিস্তানের সীমানার ভেতরে পড়েছে।  যদিও তার পাইলট বিমান থেকে ঝাঁপিয়ে পড়ে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পালিয়ে যেতে সক্ষম হন।

তবে পাকিস্থান আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতরের মহাপরিচালক আসিফ গফুরকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, পাকিস্তান বিমান ভূ-পাতিত করার ভারতীয় দাবি নাকচ করেছে। তিনি বলেন, তাদের অপারেশনে এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করা হয়নি। এদিকে ভারত আকাশ যুদ্ধে তাদের একটি মিগ-২১ ভূপাতিত হওয়ার এবং তার পাইলট নিখোঁজ হওয়ার কথা স্বীকার করেছে।  

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031