পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মিরের আকাশে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমানের লড়াইয়ের মধ্যেই সংলাপের আহ্বান জানালেন । ভারতের শুভবুদ্ধির উদয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। আজ বুধাবার বিকেলে এক ভাষণে তিনি এ আহ্বান জানান। তবে ভারতের দুটি মিগ বিমান ভূপাতিত করায় পাকিস্তান বিমান বাহিনীর বুদ্ধিমত্তার প্রসংশা করেছেন ইমরান খান।

তিনি বলেন, পুলওয়ামায় যা ঘটেছে সে বিষয়ে আমরা ভারতকে শান্তির প্রস্তাব করেছিলাম। আমি নিহতদের পরিবারের কষ্ট অনুধাবন করতে পারি। আমরা নিজেরাও ৭০,০০০ মানুষ হারিয়েছি, ফলে তাদের কষ্ট আমি বুঝি।
ইমরান খান বলেন, আমরা ভারতকে সহযোগিতার প্রস্তাব দিয়েছিলাম। পাকিস্তান কখনই চায় না যে, তার দেশ সন্ত্রাসের কাজে ব্যবহৃত হবে। তিনি বলেন, আমরা ভারতে বলেছিলাম যে, তোমরা যদি একতরফা কোন ব্যবস্থা নাও, তাহলে আমরা জবাব দিতে বাধ্য হবো, যদি তোমরা কিছু করো।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930