বাংলাদেশ ও বৃটেনের মধ্যে তৃতীয় ‘কৌশলগত সংলাপ’ অনুষ্ঠিত হবে চলতি বছরের এপ্রিল মাসে । মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৃটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেকের বিদায়ী সাক্ষাতে এ নিয়ে আলোচনা হয়। এসময় বিদায়ী বৃটিশ দূত ব্লেক দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা পর্যালোচনা করার জন্য সংলাপকে একটি ‘বিস্ময়কর কাঠামো’ হিসেবে অভিহিত করেন। ২০১৮ সালের ১৫ই মার্চ লন্ডনে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে বৃটেন ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়। সেখানে দু’দেশের মধ্যে রাজনৈতিক, দ্বিপাক্ষিক বিষয়, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বর্তমান বৈশ্বিক সমস্যা নিয়ে ‘ফলপ্রসূ আলোচনা হয়েছিল। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে হাইকমিশনার ব্লেকের নিবেদিত ও কঠোর পরিপ্রমের প্রশংসা করেন মন্ত্রী ড. মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বৃটিশ কোম্পানিগুলোকে আরও বিনিয়োগে উৎসাহিত করার জন্য আলিসন ব্লেকের অব্যাহত সহায়তা চান। বৃটেনে বিশেষ করে সিলেট থেকে অর্ধ-লাখের বেশি বৃটিশ-বাংলাদেশি রয়েছে উল্লেখ করে হাইকমিশনারকে বৃটেনের ভিসা প্রক্রিয়াকরণকে আরও ঝামেলামুক্ত করার আহ্বান জানান মোমেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031