পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের সেবা দেওয়ার প্রক্রিয়া সহজ, নিখুঁত ও শতভাগ নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে সরাসরি সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে । এই উপলক্ষে বানানো হচ্ছে ডিজিটাল অ্যাপ। এর মাধ্যমে সেবা নিতে আগ্রহীরা ওই অ্যাপের মাধ্যমেই যোগাযোগ করলে সেবা পাবেন। সব ঠিক থাকলে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে অ্যাপটি উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী।

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অ্যাপটি চালু হলে নাগরিক সেবার ক্ষেত্রে  নতুন উদাহরণ সৃষ্টি হবে। অ্যাপ বানানোর কাজ প্রায় শেষ হয়েছে। আগামী ১০ ই মার্চ অ্যাপটি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের কাছে উপস্থাপন করা হবে।  
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে অ্যাপটি পাইলট প্রকল্প হিসেবে চালু করা হবে।

যেখানে ইউরোপের ইতালি, মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও অস্ট্রেলিয়াসহ আরও কয়েটি দেশে থাকা বাংলাদেশিরা সেবা নিতে পারবেন। পাইলট প্রকল্প থেকে অভিজ্ঞতা নিয়ে চূড়ান্তভাবে অ্যাপটি বিশ্বব্যাপী বাংলাদেশিদের জন্য চালু করা হবে। পরিকল্পনা অনুযায়ী, এ বছরের মাঝামাঝিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এনভয় কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত অ্যাপটি চালু করবেন।

প্রসঙ্গত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ বিদেশ সফরে যাওয়া বাংলাদেশিদের শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্ম বা মৃত্যু সনদ, পুলিশি ছাড়পত্র, আমমোক্তারনামাসহ মোট ৩৪ ধরনের সেবা দিয়ে থাকে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031