এক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য মো. আজিজুল মিয়া (২৯) দেওভোগ গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। তিনি বগুড়া ক্যান্টনম্যান্টে কর্মরত ছিলেন। ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।

ঘটনাসূত্রে জানা যায়, গত বুধবার রাতে নিহত আজিজুলের ছোট ভাই রাসেলের সাথে দেওভোগ উত্তরপাড়া গ্রামের বাক্কি মোল্লার ছেলে কামরুলের বাকবিতন্ডা হয়। কামরুল আজিজুলদের বাড়ির পাশে রাতে বেলায় মাদক সেবন করতো। কামরুলকে রাসেল বুধবার রাতে মাদক সেবনে বাধা দেয়।

এই নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয় । এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে রাসেলকে  একা পেয়ে কামরুল ও তার সঙ্গীরা মারপিট করে। পরে স্থানীয়ভাবে এটি মিমাংসা করার জন্য শুক্রবার তারিখ নির্ধারণ করা হলে আজ সকালেই  আজিজুল বাড়িতে আসে।

কিন্তু সকালে বিচারের কথা বলে আজিজুলকে বাড়ির পাশে ডেকে নিয়ে কামরুল ও তার সঙ্গীরা পেটাতে থাকে। পরে আহত অবস্থায় আজিজুলকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করার পরামর্শ দেয়। ঢাকা নেয়ার পথে গাজীপুরের চন্দ্রা এলাকায় দুপুর ১ টার দিকে আজিজুল মারা যায়।   

ওসি (মির্জাপুর) একেএম মিজানুল হক জানান, এ ঘটনায় ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তবে এখন পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031