ট্রাকের ধাক্কায় দুই  মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে নড়াইলের কালিয়া উপজেলার বাগুডাঙ্গা বড় মাঠ এলাকায় । শনিবার দুপুর সোয়া ১২ টায় কালিয়া-গোপালগঞ্জ সড়কের বাগুডাঙ্গায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলের আরেক আরোহী ও ট্রাকের  হেলপার।  নিহত বিপ্লব (১৫) নড়াগাতির যোগনিয়া গ্রামের মিলন  ঘোষের  ছেলে এবং শান্ত (১৫) নলামারা গ্রামের অজিত বিশ্বাসের ছেলে।

নড়াগাতি থানার ওসি আলমগীর কবির জানান, মোটরসাইকেল আরোহী তিন বন্ধু উপজেলার বাগুডাঙ্গা থেকে চাপাইল ব্রিজঘাটের দিকে যাচ্ছিল। বাগুডাঙ্গা বড় মাঠ এলাকায় আসলে একটি ট্রাক মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।   আহতদের  গোপালগঞ্জ  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক চালকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।   

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930