স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুরকে ।

আজ রবিবার জাতীয় সংসদে চিফ হুইপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে কমিটির সভাপতি করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য আফছারুল আমীন, কিশোরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো. হাবিবুর রহমান, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামসুল আলম দুদু, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান, জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান ও খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে শপথগ্রহণ করেননি জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা।

তবে ঐক্যফ্রন্ট ও নিজ দল গণফোরামের সিদ্ধান্ত অমান্য করে সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মোহাম্মদ মনসুর গত ৭ মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নেন।  শপথগ্রহণ শেষে নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক বলেও পরিচয় দেন সাবেক এই ছাত্রলীগ নেতা ও ডাকসুর সাবেক ভিপি।

এদিকে সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেওয়ায় সুলতান মোহাম্মদ মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930