রাখাইনে সংগঠিত ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার করাও সম্ভব। মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য না হলেও রোহিঙ্গা নৃশংসতার জন্য বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না।
সোমবার (১১ মার্চ) ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে সফররত আইসিসির প্রতিনিধি দলের সদস্যরা এসব কথা বলেন।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আইসিসি প্রতিনিধি দলনেতা ফাকিসো মোচোচোকো সাংবাদিকদের বলেন, মিয়ানমার আইসিসির সদস্য নয়। তবে সেটা না হলেও আইসিসির বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না। রোহিঙ্গাদের ওপর নৃশংসতায় দায়ীদের বিচার করা সম্ভব হবে।

রোহিঙ্গাদের বিচারে আইসিসি কতটুকু আশাবাদী- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই ধরনের ঘটনার বিচার আমরা আগেও করেছি। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আমরা বিচারের মুখোমুখি করতে চাই।

ফাকিসো মোচোচোকো বলেন, রোহিঙ্গা নৃশংসতায় বিচারের লক্ষ্যে আমরা দুইটি ভাগে কাজ করছি। একটি হলো আইনগত কার্যক্রম, অন্যটি তদন্তের পরিবেশগত কার্যক্রম।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930