বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নতুন নির্বাচন আদায়ের কর্মসূচি ঠিক করতে । সোমবার বিকাল ৪ টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়।
এতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুল রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কার্যকারী সভাপতি সুব্রত চৌধূরী, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন প্রমুখ।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি করে আসছে ঐক্যফ্রন্ট।
