খুবই কষ্টকর হৃদয় ভাঙা মনকে শান্ত রাখা। গত তিন মাস ধরে বলিউড গায়িকা নেহা কাক্করের অবস্থা সে কথাই জানান দিচ্ছে। গত ডিসেম্বরে অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে তার ব্রেকআপের কথা সর্বসমক্ষে জানিয়েছিলেন এই শিল্পী।

তবে সম্প্রতি বম্বে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে নেহা ক্ষমা চেয়েছেন। ক্ষমা চেয়েছেন কোনো অপরাধ করে নয়। তার সঙ্গে কোহলির প্রেমের সম্পর্ক ভাঙার ঘটনা জনসমক্ষে ফাঁস করে।

সাক্ষাৎকারে নেহা বলেন, ‘আমি খুবই ইমোশনাল। গত তিন মাস ধরে আমার জীবনে যা চলছে, তা নিয়ে খুবই কষ্টে আছি। তবে ব্যক্তিগত জীবনের ঘটনা ফাঁস করায় আমি দুঃখিত। কোহলি এসবের প্রাপ্য নয়। সোশ্যাল মিডিয়ায় ওকে হেনস্থার শিকার হতে হচ্ছে। আমি এমন ভুল আর কখনও করব না।’

গানের প্রতিযোগিতা ইন্ডিয়ান আইডল-১০ সিজনের সময় থেকে নেহা ও কোহলির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এরপর সোশ্যাল মিডিয়ায় হামেশাই একসঙ্গে ছবি পোস্ট করতেন তারা। যেগুলো দেখে নেটিজেনরা এবং দুই তারকার ভক্তরা তাদের সম্পর্কের বিষয়ে জানতে পারেন।

কিন্তু টেকেনি সে মধুর সম্পর্ক। কিছুদিনের মধ্যেই তাদের ব্রেকআপ হয়ে যায়। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দেন নেহা ও কোহলি। এরপর গভীর অবসাদে চলে যান নেহা। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন নিজের মনের অবস্থার কথা।

কোহলির সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নেহাকে অঝোরে কাঁদতে দেখা যায়। প্রেমিক কোহলিকে উদ্দেশ্য করে ‘তেরি ঘাটা’ শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেন গায়িকা। পরে অবশ্য একটি সাক্ষাৎকারে জানান, নিজেকে তিনি সামলে নিয়েছেন। কোহলিকে হারানোর ঘটনা এখন আর তাকে পীড়া দেয় না।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031