আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে । আজ সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

সকালে হাসপাতালে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ তথ্য জানান, সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী।

এই চিকিৎসক জানান, ওবায়দুল কাদেরে শারিরীক অবস্থা ভালো। সকাল থেকে তাকে নরম খাবার দেয়া হচ্ছে। আগামী সপ্তাহের যে কোনো সুবিধাজনক সময়ে তার বাইপাস সার্জারির প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা।

এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি সেতুমন্ত্রীর চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান।

এ সময় উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930