না খেলেও বিতর্কে জড়িয়ে পড়লেন প্যারিস সেন্ট জার্মেইয়ের ব্রাজিলীয় ফুটবলার নেইমার দা সিলভা (জুনিয়র)।

চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল নেমারের ক্লাব। ওল্ড ট্র্যাফোর্ডে গিয়ে জিতলেও ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে ১-৩ হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় পিএসজি। হারের পরে ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) বিরুদ্ধে তোপ দেগেছিলেন পিএসজির ব্রাজিলীয় ফুটবলার নেইমার। তিনি সরাসরি ভিএআর প্রযুক্তিকে বলেছিলেন ‘কলঙ্ক’। ভিএআর নিয়ে নেইমারের ওই মন্তব্যের জন্য এ দিন তদন্তের নির্দেশ দিয়েছে উয়েফা।

উল্লেখ্য, চোটের কারণে ম্যান ইউয়ের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের এই ম্যাচের কোনও পর্বেই খেলেননি নেমার। উয়েফার পক্ষ থেকে বলা হয়, ‘নেইমারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে উয়েফার শৃঙ্খলারক্ষা নিয়মের ৩১ ধারার তিন উপধারাতে তদন্ত শুরু করা হচ্ছে। শৃঙ্খলারক্ষার ব্যাপারটাই এ ক্ষেত্রে গুরুত্ব দিয়ে দেখা হবে। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে।’

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930