বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের জীবনে আর একটু হলেই বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো । নিউজিল্যান্ডের ক্রিস্টচার্চের এক মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারা। এ ঘটনাকে ‘ভীতিকর অভিজ্ঞতা’ বলে বর্ননা করেছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল। তিনি পুরো দলের জন্য সবার দোয়া চেয়েছেন।
এ ঘটনার পর ক্রিকেটার তামিম ইকবাল টুইটে জানান, এটা তাদের জন্য ‘ভীতিকর অভিজ্ঞতা’ ছিল, বন্দুকধারীরা সেখানে হামলা চালিয়েছিল।
তামিম টুইটে লেখেন, পুরো দল বন্দুকধারীর হামলা থেকে রক্ষা পেয়েছে। এটা ভীতিকর অভিজ্ঞতা। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

এর আগে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে জুম্মার নামাজের সময় আল নূর নামের ক্রিস্টচার্চের ওই মসজিদে বন্দুকধারী হামলা চালায়। লিটন দাস ও নাঈম হাসান ছাড়া বাংলাদেশ দলের সবাই মাঠে অনুশীলনে ছিলেন।

অনুশীলন শেষে তারা ওই মসজিদে জুমার নামাজ আদায়ে যান। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। বলেন, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। আতঙ্কিত খেলোয়াড়েরা এ সময় দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। খেলোয়াড়দের সবাইকে মাঠের ভেতর থাকতে বলা হয়েছে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31