নন এমপিও শিক্ষকরা পাঁচ দিন অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে তা প্রত্যাহার করেছেন । তবে দাবি আদায় না হলে ফের আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন তারা। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া শিক্ষক-কর্মচারীদের সঙ্গে দেখা করতে আসেন ডা. দিপু মনি।

এসময় তিনি বলেন, আমি নিজেও শিক্ষকের সন্তান। আমার মা দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করেছেন। আমরা জানি কোন পেশার মানুষ কেমন আছে। যেসকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়নি তাদের সমস্যা সম্পর্কেও অবগত আছি। এমপিও ভুক্তিতে যেহেতু সরকারের আর্থিক সক্ষমতার বিষয়টিও জড়িত।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031