ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে প্রবেশ করায় ঢাকা উত্তরের দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি এ.বি.এম মাজহারুল আনামকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে । রোববার দুপুরে এভসেক‘র অপারেশন ডিরেক্টর নূরে আলম সিদ্দিকী এ তথ্য জানান।
তিনি জানান, আটক ব্যক্তি নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়েছেন। তাকে সকাল ৯টা ৫৬ মিনিটে আটক করা হয়। সকাল সোয়া ১০টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে মাজহারুল আনামের কক্সবাজার যাওয়ার কথা ছিল।

স্ক্যানিং গেটে তার হ্যান্ড ব্যাগে ৩৪ রাউন্ড রাইফেলের গুলি ও ১০ রাউন্ড পিস্তলের গুলির অস্তিত্ব পান স্ক্যানিং অপারেটর ছিল বলে সূত্র জানায়। প্রশ্ন করা হলে বিষয়টি স্বীকার করেন আনাম।
আইন অনুয়ায়ী আনামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নূরে আলম সিদ্দিকী। নিয়ম অনুযায়ী, অস্ত্র বহন করতে হলে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে আগে থেকেই জানাতে হয়। আনাম যেহেতু বিষয়টি কাউকে জানাননি, তাই এটি অপরাধ হিসেবে বিবেচিত হবে। আনামের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031