সিএনজি অটোরিক্সার চাপায় তানহা আক্তার নামে ৭ বছরের এক স্কুল ছাত্রী নিহত হয়েছ ফেনীর সোনাগাজীতে । রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শিশু তানহা আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের মেয়ে ও মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

নিহতের মামা সাইফুল ইসলাম জানায়, শিশু তানহা সকালে বাড়ি থেকে বের হয়ে চানাচুর কেনার জন্য স্থানীয় মনগাজী বাজারে যায়। ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির সিএনজি অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।  স্থানীয়রা গুরুত্বর আহত শিশুটিকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা শিশু তানহা মারা যায়।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, সিএনজি অটোরিক্সার চাপায় আহত এক শিশু চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মারা গেছে বলে তিনি শুনেছেন।।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031