বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গীকার খালেদা জিয়াকে মুক্ত করাই এবারের স্বাধীনতা দিবসে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, গণতন্ত্র ও দেশনেত্রীকে (খালেদা জিয়া) মুক্ত করাই স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার। দেশবাসীকে সঙ্গে নিয়ে দেশনেত্রীকে আমরা মুক্ত করবো।
তিনি আরো বলেন, স্বাধীনতার চেতনা ও আদর্শ নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, তা লুণ্ঠিত হয়েছে। বাকশালের আদলে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। আজ দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই, কোনো অধিকার নেই, গণতন্ত্র নেই।

বিএনপির মহাসচিব বলেন, জনগণের অধিকার হরণ করা হয়েছে, ভোটাধিকার হরণ করা হয়েছে, দেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031