বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে বাস চাপা দিয়ে হত্যার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। গত ১৯শে মার্চ সকাল সাড়ে ৭টার দিকে বাসচাপায় নিহত হন আবরার। বিশ্ববিদ্যালয়ের গাড়িতে ওঠার সময় যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটির চালক, ও চালকের সহকারীকে আটক করা হয়েছে। ঘটনার একটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে যা আজ গণমাধ্যম কর্মীদেরও সরবরাহ করা হয়েছে। ভিডিওতে দেখা যায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আববারকে সুপ্রভাতের বাসটি বেপরোয়া গতিতে এসে চাপা দেয়। সড়কের পাশে চাপা দিয়ে টেনে সড়কের মাঝ বরাবর নিয়ে যায়।

বাসটি চলে গেলে আবরারের রক্তাক্ত দেহ পড়ে থাকে মাঝ রাস্তায়। পথচারিদের অনেকে দুর থেকে দৃশ্যটি দেখলেও প্রথমে একজন বয়স্ক ব্যক্তি আবরারের দিকে ছুটে যান।


Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930