আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধন বলেন। আমাদের ২৫ টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভসের ডিজি, মেয়র উপস্থিত আছেন। হাইরাইজ ভবনে উদ্ধার কাজ চালানোর জন্য আমাদের সকল ইক্যুপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। হতাহত এবং অগ্নিকা-ের কারণ তদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।
কাজ শুরু করতে দেরি করার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের উদ্ধার কাজে ব্যবহৃত গাড়িগুলো ডিজিটাল, ম্যানুয়াল নয়। এগুলো সেট করতে কিছুটা সময় লাগে তবে, খুব বেশি সময় নয়। আমরা শতাধিক লোকজনকে ভবন থেকে উদ্ধার করেছি।
আহতদের উদ্ধার করতে পেরেছি।
এখানে একটা ভবন থেকে আরেকটা ভবনের দূরত্ব খুব কম। আমরা দ্রুত তৎপরতা না শুরু করলে আগুনটা অন্য ভবনেও ছড়িয়ে যেতো।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে অনেকটাই নিয়ন্ত্রণে। পুরো নিয়ন্ত্রণে আসতে আরো ঘণ্টাখানেক সময় লাগবে।
এ ভবনে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে। ভবনের ভেতরে ডেকোরেশনগুলো বেশিরভাগই ফোম ও সিনথেটিক ফাইবার উপাদানের, যে কারণে খুব ধোঁয়া হয়েছে। এর ফলে কাজ করতে আমাদের বেগ পেতে হয়েছে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31