সংসদ সদস্য হিসেবে শপথ নিতে স্পিকারকে চিঠি দিয়েছেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান দলীয় প্যাড চুরি করে। তার শপথ নেয়ার বিষয়ে দলীয় কোন সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন দলটির নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী। তিনি মানবজমিনকে বলেন, মোকাব্বির খানের শপথের বিষয়ে দলীয় সিদ্ধান্ত নেই। বৈঠক করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শপথ নেয়ার আগ্রহ জানিয়ে স্পিকারকে সোমবার চিঠি দিয়েছেন সিলেট-২ আসনের নির্বাচিত এমপি মোকাব্বির খান। মঙ্গলবার দুপুরে তার শপথের ব্যবস্থা করেছে সংসদ সচিবালয়। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয়ায় দল ও জোট থেকে বহিস্কার করা হয় মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে।
মোকাব্বির খান শপথ নিলে কি ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে সুব্রত চৌধুরী বলেন, দলীয় বৈঠকে এ সিদ্ধান্ত হবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930