বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়া চিকিৎসার জন্য হাসপাতালে বিএসএমএমইউতে আনার পর মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলেছেন । এ কথা জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।

তিনি বলেন, খালেদা জিয়াকে আজ দুপুর পৌনে ১টার দিকে ভর্তি করা হয়। এরপর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তার সঙ্গে দেখা করতে যান। তারা অসুস্থ্য বিএনপি নেত্রীর সঙ্গে কথা বলেন। আগের পরীক্ষা-নিরীক্ষা অনুযায়ী আজকে বোর্ড তার প্রেসক্রাইব করেছে।

নতুন এই মেডিকেল বোর্ড গত ২৮শে মার্চ গঠন করা হয়েছে জানিয়ে পরিচালক বলেন, এই্ বোর্ডের প্রতি খালেদা জিয়ার আস্থা রয়েছেন। নতুন এই মেডিকেল বোর্ডের প্রধান মেডিসিন বিভাগের সভাপিত অধ্যাপক জিলান মিয়া। বোর্ডের আরও চার সদস্য হলেন, রিউমোটোলজি বিভাগের অধ্যাপক সৈয়দ আতিকুল হক, কার্ডিওলজি বিভাগের ডা. তানজিমুল পারভীন, ফিজিক্যাল এন্ড মেডিসিন বিভাগের ডা. বদরুন্নেসা আহমেদ এবং  অর্থপেডিক্স সার্জারি বিভাগের চিকিৎসক  চৌধুরী ইকবাল মাহমুদ।

ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক বলেন, প্রতিদিন বেলা আড়াই টার সময় খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে ব্রিফিং করা হবে।

হাঁটা চলায় সমস্যা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি (খালেদা জিয়া) কারো সাপোর্ট নিয়ে চলাফেলা করেন- বোর্ডের কাছে এমন কোন কথা বলেননি। তার হাত-পায়ে ব্যাথা রয়েছে, ডায়াবেটিস বেড়ে গেছে, ঘুম কম হয়, খাওয়ায় রুচি নেই, জয়েন্টে ব্যাথা রয়েছে বলেও জানান পরিচালক। এসব বিষয় নিয়ে বোর্ডের সঙ্গে স্বাচ্ছন্দ্যে কথাও বলেছেন।

খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার দাবির প্রেক্ষিতে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বিএসএমএমইউ পরিচালক বলেন, এটি হাইস্পেশালাইজড হাসপাতাল। এছাড়া এখানে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। বলেন, কারারক্ষীরা নিরাপত্তায় দায়িত্বে আছেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031