শিক্ষামন্ত্রী চলতি বছরের এইচএসসি পরীক্ষার মতো এইচএসসি ও সমমানের পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। তিনি আশা করেন, কোনো ধরনের জটিলতা ও প্রশ্নফাঁস ছাড়াই একটি পরীক্ষা জাতিকে উপহার দিতে পারবেন। আর এজন্য গণমাধ্যম, অভিভাবক ও দেশবাসীর সহযোগীতা কামনা করেন মন্ত্রী। তিনি আজ সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এইচএসসি পরীক্ষা  কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে সকাল ১০টায় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে যান মন্ত্রী। তবে কেন্দ্রের ভেতর সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি। কিছুক্ষণ পরে পরিদর্শন শেষে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এইচএসসি পরীক্ষার সময় প্রশ্নপত্র ছাপায় কিছু ভুলত্রুটি হয়েছিল, এবারও তেমন থাকবে কি না তা জানতে চাইলে ডা. দীপু মনি বলেন, এটা বিশাল আয়োজন, ফলে গতবার কিছু ছোটখাটো ভুল হয়েছিল। আশা করছি এবার সেরকম ভুল হবে না।

পরীক্ষার সময় একটি চক্র প্রশ্ন ফাঁস করে বা গুজব ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয় বলে জানান সাংবাদিকরা।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031