আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ডাকসুর ভিপি নূরুল হক নুরসহ অন্যান্য শিক্ষার্থীদের অবরুদ্ধ ও লাঞ্ছিত হওয়ার ঘটনায় ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ।

সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র জিএস প্রার্থী ফরিদ হাসানের ওপর হামলার বিচার চাইতে গিয়ে হামলা ও লাঞ্ছনার শিকার হন বিভিন্ন প্যানেল থেকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও হল সংসদের নির্বাচিত কয়েকজন প্রতিনিধি। এসময় ছাত্রলীগের হামলায় আহত হন অন্তত ১০ জন। সেই সঙ্গে ভিপি নুরের সঙ্গে থাকা একজনকে মারধর করেছে বলেও অভিযোগ তাদের। লাঞ্ছিত করা হয়েছে শামসুন নাহার হল সংসদের ভিপি তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজনকে।

এরই প্রতিবাদে আজ মঙ্গলবার রাত ৮টার দিকে জড়িতদের বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এখন পর্যন্ত সেখানেই তারা অবস্থান করছেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930