শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করেছে শাখা ছাত্রলীগ ও হল সংসদের নেতারা সলিমুল্লাহ মুসলিম হল সংসদে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া । এ ঘটনার প্রতিবাদ জানাতে ওই হলে গিয়ে লাঞ্ছিত হয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। বিকালে তিনি ওই হলে গেলে হল সংসদ ও ছাত্রলীগ নেতারা তাকে লাঞ্ছিত করেন। সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। নুর ও তার সঙ্গে থাকা শিক্ষার্থীদের অভিযোগ, নুর এসএম হলে প্রবেশ করার পরপরই হল শাখা ছাত্রলীগ সভাপতি তাহসান হোসেন রাসেল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপসের নেতৃত্বে তাদের অবরুদ্ধ করা হয়।

এসময় হল সংসদের অনুমতি না নিয়ে হলে প্রবেশ করায় নুরকে গালিগালাজ করেন হল সংসদের ভিপি কামাল হোসেন এবং জিএস জুলিয়াস সিজার। এক পর্যায়ে নুরের গায়ে হাত তোলেন কামাল। এছাড়াও নুরের সঙ্গে থাকা একজনকে মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031