রাজনীতি থেকে অনেক দিন ধরে দূরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ । রাজনীতিতে ফিরছেন এমন গুঞ্জন শোনা গেলেও তার বাস্তবায়ন দেখা যায়নি। এবার তিনি আপনার দরজায় চলে আসার ঘোষণা দিয়েছেন। তবে সেটা রাজনীতিতে ফেরা কি না সে বিষয়ে কিছু বলেননি।

বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে সোহেল তাজ। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সোহেল তাজ বাইক চালিয়ে ঘুরে বাড়ি বাড়ি যাচ্ছেন। গ্রামের একটি সাধারণ মাটির ঘরের সামনে দাঁড়িয়ে তিনি দরজায় টোকা দিলেন। সেখানেই একটি বার্তা দেয়া হলো-

‘সোহেল তাজ আসছে আপনার দরজায়, আপনি রেডি তো?’

সোহেল তাজ লিখেছেন, গ্রাম থেকে শহর, টেকনাফ থেকে তেঁতুলিয়া, ইউরোপ থেকে আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আপনার দরজায় টোকা পড়তে পারে।

বিশেষ দ্রষ্টব্যে লিখেছেন, যদিও গ্রামের সড়কে মোটর বাইক চলাচলে মাথায় হেলমেট ব্যবহারের বাধ্যবাধকতা নেই, তবুও আমি নিরাপত্তার স্বার্থে হেলমেট ব্যবহারের অনুরোধ জানাই। এছাড়া সকল ফুটেজ পেশাদার ফিল্ম ক্রু দ্বারা ‘নিয়ন্ত্রিত পরিবেশে’ ধারণ করা হয়েছে বলেও উল্লেখ করেন I

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031