বাসের চাপায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন রাজধানীর ডেমরায় রমজান । নিহত ওই শিক্ষার্থীর নাম তাসকিন ওরফে ইরান (১৯)। তিনি  গোলাম মোস্তফা কলেজের শিক্ষার্থী। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকে তার সহপাঠীরা ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে রামপুরা পর্যন্ত সড়ক অবরোধ করে করেছে। অবরোধের কারণে এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ঘটনার সতত্য নিশ্চিত করে ডেমরা থানার উপ পরিদর্শক মোজাম্মেল হক বলেন, নিহত ওই শিক্ষার্থীর নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে ঘটনাস্থলে আমাদের কর্মকর্তারা আছেন।

তবে  দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় রামপুরা থেকে ট্রাফিক পুলিশ রমজান পরিবহনের ওই বাসটিসহ (ঢাকা মেট্রো ব-১৫-৩৬৮৭) চালক মো. শামীম ও হেলপার মুন্না মিয়াকে আটক করেছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930