৮ম শ্রেণির এক ছাত্রীকে ‘দলবেঁধে ধর্ষেণের’ ঘটনায় পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে বরগুনার পাথরঘাটা উপজেলায় । ধর্ষিত কিশোরী ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, পাথরঘাটা উপজেলার হরিণঘাটা বনে বৃহস্পতিবার এ ঘটনায় তারা মামলা করতে চাইলে পাথরঘাটা থানার ওসি মামলা নেয়নি। তবে অভিযোগ অস্বীকার করেছেন এ পুলিশ কর্মকর্তা। এদিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৩ বছর বয়সী কিশোরী মেয়েটিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে পাথরঘাটা সদর ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী।

এ বিষয়ে কিশোরী জানায়, ছোটবেলায় তার বাবা মারা যাওয়ায় পর মা আবার বিয়ে করেন। তাই বড় ভাইয়ের কাছে থেকে পড়াশুনা করে সে। এক মাস আগে পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের শাহজাহান প্যাদার ছেলে ফ্লেক্সিলোড ব্যবসায়ী জলিল প্যাদার সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। পরে জলিল তার ‘পরিচয় গোপন করে’ বেলাল পরিচয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031