ইসরায়েলের কারাগারে আটক থাকা ফিলিস্তিনি বন্দিরা নির্যাতনের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশনে নেমেছে । আজ রবিবার সপ্তম দিনের মতো চলছে তাদের অনশন। ফিলিস্তিনের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার।

গত রবিবার থেকে ইসরাসেলের কারাগারে অনশনের ডাক দেয় ফিলিস্তিনি বন্দিরা। ইহুদিবাদী দখলদার রাষ্ট্রের বিভিন্ন কারাগারে চার শতাধিক বন্দি এই অনশনে অংশ নিয়েছেন। খুব শিগগিরই আরও এক হাজার ফিলিস্তিনি বন্দি অনশন ধর্মঘট শুরু করবেন বলে ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে।

অনশনে অংশ নেওয়া ফিলিস্তিনি বন্দিদের মধ্যে অনেকেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্দিরা বলছেন, ইসরায়েলি কারাগারগুলোর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ফিলিস্তিনি বন্দিদের ওপর অকথ্য নির্যাতন ক্রমেই বাড়ছে। পশুদের সঙ্গেও এ ধরনের আচরণ করা উচিত নয় বলে তারা মন্তব্য করেছেন।

ফিলিস্তিনি বন্দিদের একটি সংগঠন বলেছে, ইহুদিবাদী কারা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। মিশর এ বিষয়ে সমঝোতার চেষ্টা করলেও ইসরায়েল বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031