নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ৫ দিন পর মামলা হয়েছে নারায়ণগঞ্জের আড়াইহাজারে । ওই ছাত্রী স্থানীয় এএম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয় প্রভাবশালী একটি মহলের চাপে ঘটনার পরপর মামলা করতে পারেনি ভিকটিম পরিবার।

অবশেষে সোমবার সকালে ধর্ষিতার মা থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দেন। তবে দিনভর দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা দু’পক্ষের মধ্যে মিমাংসা করার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে রাত ১০টায় মামলাটি গ্রহণ করেন। মামলায় লিটন ও সাইফুলসহ আরও দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর আগে আটক ধর্ষক লিটনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930