ভ্রাম্যমাণ আদালত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুঠোফোনে এক নারীর গোপন ভিডিও করার দায়ে সুজন ঋষি নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে । সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি একেএম শরিফুল হক এই সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত সুজন উপজেলার সীমান্তবর্তী আজমপুর গ্রামের মৃত সোনাতন ঋষির ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক জানান, ‘রাতে চট্টগাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া স্টেশনে যাত্রা বিরতি করে। এ সময় এক নারী যাত্রী ট্রেনের টয়লেটে যায়।’

‘সুজন মুঠোফোনে ওই দৃশ্য ভিডিও করার সময় অন্য যাত্রীরা দেখে ফেলেন। পরে তাকে আটক করে রেলওয়ে পুলিশের হাতে ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।’


Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031