আলজেরিয়া প্রবাসী আলতাফ হোসেন ও তার সহযোগী আরিফ রাতের আঁধারে সাবেক প্রেমিকা দুই বাচ্চার জননী আমিনার সঙ্গে পরকীয়া করতে গিয়ে স্থানীয় জনতার কাছে হাতেনাতে ধরা পড়েছে । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামে। এ ঘটনায় অলোয়া ইউপি চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ,  গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও ইউপি সদস্য শহীদুল ইসলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে শুক্রবার সকালে এক সালিশ বসে। সালিশে পরকীয়া প্রেমিক আলতাফের ৮০ হাজার ও সহযোগী আরিফের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
  জানা যায়, উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলীপাড়া গ্রামের মজিদের ছেলে আলতাফ হোসেনের সাথে প্রায় ১০ বছর আগে একই গ্রামের আমিনার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। চলতে থাকে তাদের মন দেয়া নেয়া। এরই মধ্যে গোবিন্দাদাসী ইউনিয়নের রুহুলী গ্রামের দুলালের সাথে বিয়ে হয় আমিনার। আলতাফও বিয়ে করে ৭ বছর আগে আলজেরিয়া পাড়ি জমায়।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930