যুক্তরাষ্ট্র পাকিস্তানের ব্যবহৃত এফ-১৬ যুদ্ধবিমানের বিষয়ে ভারতকে তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে । কাশ্মিরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে আকাশপথে যে ‘ডগফাইট’ হয়, ভারতের অভিযোগ তাতে ওই যুদ্ধবিমান ব্যবহার করেছে পাকিস্তান। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। এফ-১৬ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রে তৈরি। তাই এ সম্পর্কিত তথ্য তারা ভারতকে জানাতে অস্বীকৃতি জানিয়েছে। ভারতীয় মিডিয়াকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, পাকিস্তান গত ২৭ শে ফেব্রুয়ারি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করেছে বলে ভারত অভিযোগ করে। এ অভিযোগ পাওয়ার পর পরই আমরা ভারতকে জানিয়ে দিয়েছি, যেহেতু এ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের দ্বিপক্ষীয় বিষয়, তাই আমরা এ বিষয়ে কোনো তথ্য শেয়ার করবো না। ওই কর্মকর্তা আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের অবস্থান বুঝতে পেরেছে ভারত।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930