নারুহিতো (৫৯) জাপানে নতুন সম্রাট হিসেবে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসেছেন। ২০০ বছরের মধ্যে প্রথমবার স্বেচ্ছায় সোমবার ক্ষমতা ত্যাগ করেন তার পিতা সাবেক সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিশিকো। এর পরদিন আজ বুধবার তার ছেলে নারুহিতো সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সম্রাট আকিহিতো সিংহাসনে ছিলেন তিন দশক। এরপর শারীরিক কারণে তিনি সিংহাসন ত্যাগ করেন মঙ্গলবার একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে। কার্যত তখন থেকেই নতুন সম্রাট হিসেবে আবির্ভূত হন নারুহিতো। আজ ছিল এর আনুষ্ঠানিকতা। সকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি সিংহাসনে আরোহণ করেন।
