মো. আইয়ুব নামে এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে আন্দরকিল্লা মোড় থেকে । আইয়ুব কর্ণফুলি থানা এলাকায় মূলত পুলিশ সেজে মানুষের সাথে প্রতারণা করে আসছিল বলে জানান পুলিশ।

বুধবার ( ১ মে ) সকালের দিকে নগরীর আন্দরকিল্লা মোড় থেকে কোতোয়ালি থানার পুলিশের টহল টিম তাকে আটক করে।

পুলিশ জানায়, ভুয়া পুলিশ মো. আইয়ুবকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এবং আচার আচরণে সন্দেহ হলে টহল পুলিশের টিম তাকে আটক করে।জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আসল পুলিশ নয় বলে স্বীকার করেন।

বিষয়টি নিশ্চিত করে কোতেয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহসীন বলেন, প্রতারণার মাধ্যমে সুবিধা আদায় এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে মো. আইয়ুবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031