ইঞ্চিন চালিত ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসের হেলপারসহ তিনজন নিহত হয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ বাজারে । এ ঘটনায় অন্তত ১২ জন আহত হন। তাদের বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- বাসের হেলপার আবু হানিফ (২৮), বাসের যাত্রী উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ বান্ডাবটতলা গ্রামের মনসুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৪২) ও একই ইউনিয়নের হরিরামপুর দ্বারপাড়া গ্রামের পিয়ার উদ্দিনের স্ত্রী বাদল বেওয়া (৬৫)।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, রাব্বী এন্টারপ্রাইজ নামের একটি বাস বাঘা থেকে রাজশাহী যাচ্ছিল। বাসটি মীরগঞ্জ বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের হেলপার ও দুই নারী যাত্রী। খবর পেয়ে পুলিশ ও দলকল কর্মীরা গিয়ে আহত ১২ জনকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।  

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930