এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার বাড়লেও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে । গত বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিলো ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। সেখানে এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। গতবারের  চেয়ে এবার মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৩৫ জন কমেছে।

শতকরা হিসাবে গতবছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫ দশমিক ৪৬। এবার  সেই হার ৪ দশমিক ৯৬ শতাংশ। শতকরা হিসাবে এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দশমিক ৫০ শতাংশ কম।

উল্লেখ্য, সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফল প্রকাশ করেন।।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930