তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ অনুপ্রবেশকারীদের দল থেকে বের করে দেওয়ার পক্ষে মত দিয়ে বলেন, পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে সংগঠনের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকেছে। অনেক সুবিধাবাদীরাও সংগঠনের মধ্যে ঢুকে পড়েছে।

শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর ইন্টারনেশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রামের সাত সাংগঠনিক জেলার বর্ধিত সভায় তিনি এ সব কথা বলেন।

“আজ এখানে যারা এসেছেন, তারা তৃণমূলের নেতা। আপনাদের নিয়েই আওয়ামী লীগ। আপনাদের জানাচ্ছি, এই অনুপ্রবেশকারীদের আমাদের সংগঠনে দরকার নেই। যারা ঢুকেছিল, ধীরে ধীরে তাদেরকে বের করে দিতে হবে। সেই কার্যক্রম আমাদের শুরু করতে হবে।”

সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিজিটাল ডেটাবেইজ তৈরির কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

নেতাকর্মীদের বিনয়ী হওয়ার আহ্বান জানিয়ে হাছান মাহসুদ বলেন, “ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়। বিনয় মানুষকে মহান করে। বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে। ঔদ্ধত্য মানুষ পছন্দ করে না। আমাদের নেতকর্মীদের মাঝে যেন উদ্ধত আচরণ না থাকে।”

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “বিএনপিতে কোনো আদর্শ নেই। তারা ক্ষমতার উচ্ছিষ্ট। ভাড়া করা নেতাদের নিয়ে দল প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। তাদের ঐক্যফ্রন্টে ঐক্য নেই। ঐক্যফ্রন্টও এখন ভেঙে যাচ্ছে।”

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু।

আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের সঞ্চালনায় সভায় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক চট্টগ্রামের সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031