বিআরটিসি’র একটি বাসের ধাক্কায় মামুন (৪০) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন রাজধানীর শনির আখড়ায় । গতকাল বিকাল পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মামুনের পরিবারের সদস্যরা জানান, অনেক দিন ধরে মোটরসাইকেল কেনার স্বপ্ন ছিল তার। তবে শেষমেশ এই মোটরসাইকেলই কাল হলো মামুনের। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, শনির আখড়া সনটেক মহিলা মাদরাসার সামনে যাত্রীবাহী বিআরটিসি বাসের ধাক্কায় আহত হন মোটরসাইকেল চালক মামুন। পরে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।

নিহত মামুনের ভগ্নিপতি জাকির হোসেন জানান, মামুনের পিতার নাম আবু বক্কর। তার বাড়ি নারায়ণগঞ্জ সদরে। বংশাল সিদ্দিক বাজারে একটি দোকানে কাজ করতেন তিনি। তিনি জানান, শনিবারই মোটরসাইকেল কিনেছিলেন মামুন। নতুন মোটরসাইকেল চালিয়ে বাসায় যাওয়ার পথে প্রাণ হারাতে হয় তাকে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031